আমাদের আজকের আলোচনার বিষয় কুমিল্লা জেলার ব্যবসা. কুমিল্লা-জেলা বাংলাদেশের ৮টি বিভাগের মধ্যে চট্টগ্রাম বিভাগের অন্তর্গত ।
কুমিল্লা জেলা সর্ম্পকে কিছু তথ্যঃ-
বাংলাদেশের দক্ষিণ-পূর্বাংশে ২৩°০২´ থেকে ২৪°৪৭´ উত্তর অক্ষাংশ এবং ৯২°৩৯´ থেকে ৯১°২২´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে কুমিল্লা জেলার অবস্থান। রাজধানী ঢাকা থেকে এ জেলার দূরত্ব প্রায় ৯৭ কিলোমিটার এবং চট্টগ্রাম বিভাগীয় সদর থেকে প্রায় ১৪৯ কিলোমিটার। এ জেলার উত্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলা, মেঘনা-নদী ও নারায়ণগঞ্জ জেলা, দক্ষিণে ফেনী জেলা ও নোয়াখালী জেলা, পূর্বে ভারতের ত্রিপুরা, পশ্চিমে চাঁদপুর জেলা, মেঘনা নদী ও মুন্সীগঞ্জ জেলা।

কুমিল্লা জেলার ব্যবসা:-
টার্কিশ কোম্পানি মেসার্স স্টার কার্পেট প্রাইভেট লিমিটেড কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় কার্পেট ম্যানুফ্যাকচারিং কারখানা স্থাপন করবে। বিদেশি মালিকানাধীন এ কোম্পানি ২.০৩৫ মিলিয়ন ডলার বিনিয়োগের মাধ্যমে সব ধরনেরকার্পেট উৎপাদন ও রপ্তানি করবে।
মেসার্স স্টার-কার্পেট ৬৮৯ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। এ উপলক্ষে গত ২৭ সেপ্টেম্বর ঢাকায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের নির্বাহী দপ্তরে বেপজা ও মেসার্স স্টার-কার্পেট প্রাইভেট লিমিটেডের মধ্যে একটি লিজ চুক্তিস্বাক্ষরিত হয়।
বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. মোয়েজ্জদীন আহমেদ এবং মেসার্স স্টার-কার্পেটের ব্যবস্থাপনা পরিচালক সামি ইজমিরলি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে লিজ চুক্তি স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল এ টি এম শহিদুল ইসলাম, এনডিইউ, পিএসসি, এ জেড এম আজিজুর রহমান এবং বেপজার অন্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

|
|
|
|
|