আমাদের আজকের আলোচনার বিষয় কুমিল্লা জেলার বিখ্যাত ব্যক্তি. কুমিল্লা-জেলা বাংলাদেশের ৮টি বিভাগের মধ্যে চট্টগ্রাম বিভাগের অন্তর্গত ।
কুমিল্লা জেলা সর্ম্পকে কিছু তথ্যঃ-
বাংলাদেশের দক্ষিণ-পূর্বাংশে ২৩°০২´ থেকে ২৪°৪৭´ উত্তর অক্ষাংশ এবং ৯২°৩৯´ থেকে ৯১°২২´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে কুমিল্লা জেলার অবস্থান। রাজধানী ঢাকা থেকে এ জেলার দূরত্ব প্রায় ৯৭ কিলোমিটার এবং চট্টগ্রাম বিভাগীয় সদর থেকে প্রায় ১৪৯ কিলোমিটার। এ জেলার উত্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলা, মেঘনা-নদী ও নারায়ণগঞ্জ জেলা, দক্ষিণে ফেনী জেলা ও নোয়াখালী জেলা, পূর্বে ভারতের ত্রিপুরা, পশ্চিমে চাঁদপুর জেলা, মেঘনা নদী ও মুন্সীগঞ্জ জেলা।

কুমিল্লা জেলার বিখ্যাত ব্যক্তি:-
- আশরাফ উদ্দিন আহমেদ চৌধুরী – রাজনীতিবিদ, অবিভক্ত পাকিস্তানের শিক্ষামন্ত্রী ও বঙ্গীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক।
- আকবর হোসেন:-বীর প্রতীকও সাবেক মন্ত্রী,সেনা কর্মকর্তা।
- এ এফ এম সোলায়মান চৌধুরী:-সরকারি কর্মকর্তা ও রাজনীতি।
- ব্যারিস্টার শফিক আহমেদ, সাবেক আইনমন্ত্রী
- সাজ্জাদ আলী জহির
- আব্দুল খালেক , বাংলাদেশ পুলিশের প্রথম মহাপরিচালক আইজিপি
- লোকমান আহমদ আমীমী –– বাংলাদেশি আলেম, ভাষা সৈনিক, বহু ভাষাবিদ, অনুবাদক ও লেখক।
- আশরাফ আলী – দেওবন্দি ইসলামি পণ্ডিত (১৯৪০ — ২০১৯)
- শীলভদ্র –– বৌদ্ধ পণ্ডিত, দার্শনিক, ঐতিহাসিক নালন্দা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ, জন্মস্থান সমতট (বর্তমান চান্দিনা, কুমিল্লা)
- অলিমান দেওয়ান শাহ্ –– কুমিল্লায় ইসলাম প্রচারকারী আউলিয়া।
- আ ক ম বাহাউদ্দিন বাহার –– রাজনীতিবিদ।
- আ হ ম মোস্তফা কামাল –– রাজনীতিবিদ এবং বাংলাদেশের বর্তমান অর্থমন্ত্রী।
- অক্ষয়কুমার লধ –– পণ্ডিত ও সাংবাদিক
- আখতার হামিদ খান –– প্রতিষ্ঠাতা, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী।
- আজিজুর রহমান সরকার –– প্রাক্তন মন্ত্রী।
- আজিজুল হাকিম –– অভিনেতা। (মেঘনা উপজেলা)
- আঞ্জুম সুলতানা সীমা –– রাজনীতিবিদ।
- আতিকুল ইসলাম –– মেয়র, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।
- আনওয়ারুল আজিম –– রাজনীতিবিদ।
- আনোয়ার উল্ল্যাহ মজুমদার –– খুলনা জেলার প্রথম গভর্নর, সামরিক কর্মকর্তা এবং প্রাক্তন সাংসদ।
- আনোয়ারা –– চলচ্চিত্র অভিনেত্রী।
- আপেল মাহমুদ –– বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের প্রাক্তন মহাপরিচালক, গীতিকার এবং কণ্ঠশিল্পী।
- আফজল খান –-রাজনীতিবিদ।
- আবু সাঈদ এম আহমেদ –– স্থপতি।
- আবুল কালাম মজুমদার –– প্রাক্তন সাংসদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং রাজনীতিবিদ।
- আবদুল গণি (মেজর) ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর প্রতিষ্ঠাতা।
- আব্দুল মতিন খসরু –– রাজনীতিবিদ।
- আমিনা আহমেদ –– রাজনীতিবিদ।
- আলম আরা মিনু –– সঙ্গীতশিল্পী। (মেঘনা উপজেলা)
- মিজানুর রহমান আরিয়ান– নাট্য নির্মাতা
- আলী আশরাফ –– রাজনীতিবিদ।
- আশা দাশগুপ্ত –– ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের নারী বিপ্লবী।
- আসিফ আকবর –– সঙ্গীতশিল্পী।
- আহমদ রফিক –– কবি, প্রবন্ধকার এবং গবেষক।
- ইউসুফ আবদুল্লাহ হারুন –– রাজনীতিবিদ।
- ইকবাল করিম ভূঁইয়া –– প্রাক্তন সেনা প্রধান, বাংলাদেশ সেনাবাহিনী।
- এ কে এম আবু তাহের –– রাজনীতিবিদ।
- এ কে এম সামসুল হক খান –– বীর বিক্রম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা।
- এনামুল হক মণি –– আইসিসি’র প্যানেলভুক্ত আম্পায়ার এবং প্রাক্তন জাতীয় ক্রিকেটার।
- এম কে আনোয়ার –– রাজনীতিবিদ।
- ওমর আহাম্মদ মজুমদার –– রাজনীতিবিদ।
- কাজী জাফর আহমেদ –– রাজনীতিবিদ এবং বাংলাদেশের ৮ম প্রধানমন্ত্রী।
- কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ –– রাজনীতিবিদ।
- কামাল উদ্দিন আহাম্মদ –– উপাচার্য, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়।
- কামরুল আহসান –- সরকারের এক জন সচিব। বর্তমানে রাশিয়ায় বাংলাদেশের রাস্ট্রদূত। পূর্বে কানাডা ও সিংগাপুরে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।
- খন্দকার মোশতাক আহমেদ –– রাজনীতিবিদ এবং প্রাক্তন রাষ্ট্রপতি।
- খন্দকার মোশাররফ হোসেন –– রাজনীতিবিদ।
- খালেদ মুহিউদ্দীন –– আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিক এবং লেখক।
- গাজী মাজহারুল আনোয়ার –– চলচ্চিত্র পরিচালক, গীতিকার এবং সুরকার।
- গাজীউল হাসান খান –– সাংবাদিক এবং কূটনীতিক।
- জি এ মান্নান –– নৃত্যশিল্পী এবং নৃত্য পরিচালক।
- জ্যোতিঃপাল মহাথের –– বৌদ্ধ শাস্ত্রবিদ।
- তোফাজ্জল হোসেন
- তাজুল ইসলাম –– রাজনীতিবিদ।
- তাফাজ্জাল ইসলাম –– বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি।
- তারিণীপ্রসন্ন মজুমদার –– ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের নারী বিপ্লবী।

- ত্রিপুরা সেনগুপ্ত –– ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব।
- দিলাওয়ার হোসাইন –– দারুল উলুম ঢাকার প্রতিষ্ঠিতা ও প্রধান মুফতি
- নঈম নিজাম –– সাংবাদিক এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক।
- নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী –– লেখিকা, সমাজ কর্মী এবং জমিদার।
- নাঈমুল ইসলাম খান –– সাংবাদিক।
- নাছিমুল আলম চৌধুরী –– রাজনীতিবিদ।
- নাফিসা কামাল –– ব্যবসায়ী এবং উদ্যোক্তা।
- নার্গিস আসার খানম –– বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী এবং তার কয়েকটি রচনার কেন্দ্রীয় চরিত্র।
- নিঝুম রুবিনা –– মডেল এবং চলচ্চিত্র অভিনেত্রী।
- নিপুণ –– চলচ্চিত্র অভিনেত্রী।
- নূরুল ইসলাম মিলন –– রাজনীতিবিদ।
- পিয়াস করিম –– বুদ্ধিজীবী এবং শিক্ষাবিদ।
- প্রতিভা ভদ্র –– ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব এবং অগ্নিকন্যা।
- প্রফুল্লনলিনী ব্রহ্ম –– ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের নারী বিপ্লবী।
- আবুল খায়ের মুসলেহউদ্দিন—আধুনিক বাংলা সাহিত্যের খ্যাতিমান কথাসাহিত্যিক ও সাবেক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা।
- প্রাণগোপাল দত্ত –– প্রাক্তন উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
- ফজলুল হালিম চৌধুরী –– প্রাক্তন উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়।
- ফরিদ উদ্দিন আহমেদ –– উপাচার্য, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
- ফরিদা ইয়াসমিন –– সাংবাদিক।
- ফেরদৌস আহমেদ –– চলচ্চিত্র অভিনেতা।
- বশির হোসেন –– চলচ্চিত্র পরিচালক এবং চিত্রসম্পাদক।
- বুদ্ধদেব বসু –– কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, গল্পকার এবং নাট্যকার।
- মঈনুল হোসেন –– বীর উত্তম খেতাবপ্রাপ্ত শহীদ বীর মুক্তিযোদ্ধা।
- মনসুর আলী –– বীর প্রতীক খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা।
- মনিরুল হক সাক্কু –– মেয়র, কুমিল্লা সিটি কর্পোরেশন।
- মাখন দাশগুপ্ত –– ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের নারী বিপ্লবী।
- মাহমুদুর রহমান –– প্রকৌশলী এবং ব্যবসায়ী।
- মিজানুর রহমান আজহারী –– ইসলামি পণ্ডিত।
- মুজিবুল হক মুজিব –– রাজনীতিবিদ।
- মো. আবু তাহের –– প্রাক্তন নৌবাহিনী প্রধান এবং রাজনীতিবিদ।
- মোহাম্মদ আবদুল মালেক –– বীর বিক্রম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা।
- মোহাম্মদ আমির হোসেন –– রাজনীতিবিদ।
- মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া –– রাজনীতিবিদ।
- মো. মইনুল ইসলাম –– প্রাক্তন মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ।
- যোবায়দা হান্নান –– চিকিৎসক এবং সমাজসেবী।
- রওশন আরা মান্নান –– রাজনীতিবিদ।
- রঙ্গু মিয়া –– বীর বিক্রম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা।
- রফিকুল ইসলাম –– চিকিৎসক এবং চিকিৎসা বিজ্ঞানী।
- রফিকুল ইসলাম –– ভাষা কর্মী।
- রফিকুল ইসলাম মিয়া –– রাজনীতিবিদ।
- রাজী মোহাম্মদ ফখরুল –– রাজনীতিবিদ।
- রাহুল দেব বর্মণ –– সঙ্গীত পরিচালক এবং কণ্ঠশিল্পী।
- রায় বাহাদুর আনন্দ চন্দ্র রায় –– প্রতিষ্ঠাতা, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ।
- জসীম উদ্দিন আহমেদ
- রেদোয়ান আহমেদ –– রাজনীতিবিদ।
- লায়লা নূর –– শিক্ষাবিদ, অনুবাদক এবং ভাষাসৈনিক।
- শওকত মাহমুদ –– সাংবাদিক এবং রাজনীতিবিদ।
- শচীন দেববর্মণ –– গীতিকার, সুরকার এবং লোকসঙ্গীত শিল্পী।
- শফিক আহমেদ –– রাজনীতিবিদ।
- শামসুজ্জামান –– বীর উত্তম খেতাব প্রাপ্ত শহীদ মুক্তিযোদ্ধা।
- প্রকৌশলী মোঃ আব্দুল মুনতাকিম, ডিজিএম(অব.),বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ( মুক্তিযুদ্ধ বিষয়ক মণ্ত্রনালয়)।চেয়ারম্যান:মাওলানা কেরামত আলী মমতাজ বেগম ফাউন্ডেশন।
- শামসুর রহমান শুভ –– জাতীয় ক্রিকেটার।
- শিবনারায়ণ দাস –– বাংলাদেশের জাতীয় পতাকার প্রথম রূপকার।
- শৈলেন্দ্রচন্দ্র চট্টোপাধ্যায় –– ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব।
- সমরজিৎ রায় চৌধুরী –– চিত্রশিল্পী।
- শাহরিয়ার নাজিম জয়– অভিনেতা
- সালেহ উদদিন –– স্থপতি, লেখক এবং শিল্পী।
- সুফিয়া কামাল –– কবি এবং নারী নেত্রী।
- সেলিমা আহমাদ –– ব্যবসায়ী এবং রাজনীতিবিদ।
- সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের –– রাজনীতিবিদ।
- সৈয়দ মাহমুদ হোসেন –– বাংলাদেশের ২২তম প্রধান বিচারপতি।
- সৈয়দ রেজাউল হক চাঁদপুরী — বাংলাদেশ তরিকত ফেডারেশন এর প্রতিষ্ঠাতা মহাসচিব, ইসলামী পন্ডিত ও চাঁদপুরী শাহ দরবার শরীফের বর্তমান পীর।
- চিন্ময় রায়, কলকাতার অভিনেতা
- শেখ সাদী খান – সঙ্গীত পরিচালক ও সুরকার
- নুরুল করিম মাসুম — কবি ও লেখক
- সাবিত্রী চট্টোপাধ্যায় – কলকাতার বিখ্যাত অভিনেত্রী
- আরফানুল হক রিফাত, কুমিল্লা সিটি কর্পোরেশনের দ্বিতীয় মেয়র