খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৪ই মে ২০২৩, ৯:১৮ এএম
৯ ঘণ্টা পর চট্টগ্রাম থেকে উদ্ধার কুমিল্লা থেকে শিশু চুরি,কুমিল্লার হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহাত নামে ৭ মাসের এক শিশু চুরির ৯ ঘণ্টা পর চট্টগ্রাম নগরী-থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাহমুদা আক্তার (৩০) নামে এক নারীকে আটক করা হয়েছে।

শনিবার রাত ৮টায় চট্টগ্রাম নগরীর কদমতলী এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। শিশু নিহাত উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। আটক মাহমুদা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শাহপুর গ্রামের সিদ্দিক মিয়ার মেয়ে।

মন্তব্য